banglahour

২০৪১ সালের মধ্যে কোস্টগার্ড হবে নিজস্ব জনবলে স্বয়ংসম্পূর্ন স্মাট বাহিনী

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২১ জুন ২০২৩, বুধবার, ১২:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৪৯ অপরাহ্ন

ফাইল ফটো।

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালের মধ্যে কোস্টগার্ড হবে নিজস্ব জনবলে স্বয়ংসম্পূর্ন একটি স্মাট বাহিনী।

বুধবার (২১জুন) বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ কমিশনিং অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে চট্টগ্রাম বিসিজি পতেঙ্গা বার্থ অনুষ্ঠানস্থলে ভার্চুয়ালি যুক্ত হন।

বিএনপি সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কোস্টগার্ডের বহুমূখী দায়িত্ব অনুধাবন করতে পারেনি। ‘উপকূলীয় অঞ্চলে নিরাপত্তার প্রয়োজনীয়তায় বিএনপি শাসনামলে সংসদে আইন করার প্রস্তাব তোলে আওয়ামী লীগ। কিন্তু বিএনপি সরকার সেটা নাকচ করে দেয়।

এসময় তিনি কোস্টগার্ডের জন্য আধুনিক ৫টি নৌযান উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে দুটি নবনির্মিত ইনশোর পেট্রোল ভেসেল, দুটি টাগবোট ও একটি ভাসমান ক্রেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল