banglahour

বাংলাদেশ আইসিআইসি’র নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২২ জুন ২০২৩, বৃহস্পতিবার, ৮:৪৮ পূর্বাহ্ন

ঢাকা: তথ্য কমিশনারদের আন্তর্জাতিক কনফারেন্সের (আইসিআইসি) কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ১৯ থেকে ২১ জুন তিনদিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অভ ইনফরমেশন কমিশনারস এর ১৪তম সম্মেলনের শেষ দিন বুধবার বিশ্বের ৮৩টি সদস্য রাষ্ট্রের ভোটের মাধ্যমে বাংলাদেশ এই কমিটির সদস্য নির্বাচিত হয়, যার মেয়াদ আগামী তিন বছর।

এই আন্তর্জাতিক সংস্থার ৯ সদস্যের কার্যনির্বাহী কমিটির বর্তমান সভাপতি মেক্সিকোর প্রধান তথ্য কমিশনার। বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক আইসিআইসি'র ম্যানিলা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

তথ্য কমিশনারদের আন্তর্জাতিক কনফারেন্সের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ড. আবদুল মালেক বাসস’কে টেলিফোনে বলেন, ‘বাংলাদেশের জন্য এটা খুবই গর্বের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সম্মান অর্জন দেশকে আরো উচ্চতার আসনে নিয়ে যাবে।’

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল