
(৩ বছর আগে) ২২ জুন ২০২৩, বৃহস্পতিবার, ৩:২২ অপরাহ্ন
ঢাকা: উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, পরিকল্পিত বৃক্ষ রোপনের মধ্য দিয়ে ঢাকাকে আবার সবুজ শ্যামল নয়নাবিরাম ঢাকায় পরিণত করা হবে। এক সময় এই ঢাকা ছিল গাছ-পালায় ভরপুর। মাটি ছিল ঊর্বর। নিজেদের সার্থের কথা ভাবতে গিয়ে বনভূমি উজার করে ফেলেছি। এখন রাস্তায় বেরুলে আর আগের মতো ছায়া পাই না। বিশুদ্ধ অক্সিজেন হাব কোথাও নেই। অসহ্য তীব্র গরমে হাসফাস করতে থাকি। প্রকৃতি তার প্রতিশোধ নিতে শুরু করেছে।
বৃহস্পতিবার (২২ জুন, ২০২৩) রাজধানীর মহাখালীর এ. কে. খন্দকার সড়কে ডিএনসিসি ও বন অধিদপ্তরের যৌথভাবে বৃক্ষরোপন অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এ সময় তিনি প্রচন্ড গরম অনুভূত হওয়ার জন্য নির্বিচারে বৃক্ষ নিধনকে দায়ী করেন তিনি।
ডিএনসিসি মেয়র বলেন, আমি দাবি জানিয়েছিলাম যারা সুষ্ঠুভাবে ছাদ বাগান করবে সেই সব বাসার মালিকদের ১০ শতাংশ হারে হোল্ডিং টেক্স ছাড় দেওয়া হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সেই সুবিধা এখন সব সিটি কর্পোরেশন ও পৌরসভাকে দিচ্ছে। এটি একটি যুক্তকারী সিদ্ধান্ত বলে তিনি উল্লেখ্য করেন।
তিনি আরো বলেন, ‘আমাদের বাঁচার একটাই পথ- বিপুর পরিমান গাছ লাগাতে হবে। যেখানেই ফাঁকা জায়গা সেখানেই বৃক্ষ রোপন করে পরিচর্যা করতে হবে। এভাবে আগাতে থাকলে ঢাকা হবে আবার সেই সবুজ ঢাকা এবং একটি পরিপূর্ণ অক্সিজেন হাব।’
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসেন চৌধুরী, কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক হোসেইন মোহাম্মদ নিশাদ, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা নুরুল করিম, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম ও বন সংরক্ষক আর এস এম মনিরুল ইসলাম, ডিএনসিসির পরিবেশ বিষয়ক কমিটির আহবায়ক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন রশিদ জনিমহাখালী ও গুলশান এলাকার কাউন্সিলর মোঃ মফিজুর রহমান, মোঃ নাছির, হাসিনা বারী চৌধুরী, আমেনা বেগম প্রমুখ।