banglahour

মানুষের চাহিদা মাংস ভাতের সামর্থ অর্জন করেছে- শেখ হাসিনা

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৪ জুন ২০২৩, শনিবার, ৯:৩৫ পূর্বাহ্ন

ফাইল ফটো।

ঢাকা: নুন ভাত ডাল ভাত থেকে মানুষের চাহিদা মাংস ভাতের সামর্থ অর্জন করেছে, যে চাহিদা পূরণে সরকারও সক্ষম বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ আছে বলেই মানুষের ভাগ্য উন্নয়ন হয় উল্লেখ করে বলেন- বাংলাদেশ নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে। 

শুক্রবার (২৩ জুন) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধামন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেন।

উত্থান পতনের ধারবাহিকতায় টানা ৩ মেয়াদে রাস্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগ চুয়াত্তরে পা দিয়েছে। মূলধারার রাজনীতি নিয়ে যে দল নেতৃত্ব দিয়েছে মুক্তিযুদ্ধে। প্রতিষ্ঠাবার্ষিকীর নানা আয়োজনের মূল পর্বে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্মনিরপেক্ষতার চর্চা, অসাম্প্রদায়িক রাজনীতি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আওয়ামী লীগের নেতৃত্ব ও বঙ্গবন্ধুর ভূমিকা স্মরণ করেন প্রধানমন্ত্রী। 

পঁচাত্তর পরবর্তী একুশ বছর ক্ষমতার বাইরে থেকে দেখা ক্ষমতাসীনদের শাসন ব্যবস্থার সঙ্গে আওয়ামী নেতৃত্বাধীন সরকারের তুলনামূলক চিত্র তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। 

রিজার্ভ ও খাদ্য উৎপাদনে সরকারের দৃঢ় অবস্থান তুলে ধরে খাদ্য আমদানি নয়, রপ্তানির আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তবে মজুত নিয়ে ব্যবসায়ীদের স্বভাব বদলানোর তাগিদ দেন। 

দেশবিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কয়লা এসেছে তাই বিদ্যুৎ সংকট হবে না ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল