banglahour

রাজধানীর খিলগাঁওয়ে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

অপরাধ | নিজস্ব প্রতিবেদ

(৪ বছর আগে) ২৯ অক্টোবর ২০২২, শনিবার, ১:৫০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:০৭ অপরাহ্ন

রাজধানীর খিলগাঁওয়ে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে র‌্যাব-৩ এর অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত সাতটার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীর নাম মোঃ আব্দুল রাজ্জাক (৫২)। সে ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার কমলাপুরের মৃত আব্দুল হানিফের সন্তান।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা আব্দুল রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ টি মোবাইলফোন এবং নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক জানান, ধৃত আসামী তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। দীর্ঘদিন যাবৎ তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করে আসছেন।

আব্দুল রাজ্জাকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ওই র‌্যাব কর্মকর্তা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল