banglahour

দেশের উন্নয়ন- কল্যাণে আওয়ামী লীগের বিকল্প নেই

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৪ জুলাই ২০২৩, মঙ্গলবার, ৯:২১ অপরাহ্ন

চট্টগ্রাম : বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম বলেছেন, দেশের উন্নয়ন- কল্যাণে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর দূরদর্শী ও দায়িত্বশীল নেতৃত্বে উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার মধ্য দিয়ে দেশ সামনে এগিয়ে যাচ্ছে ।

তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান সাওদাগরের নামে নির্মিত মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী উপহার 'বীর নিবাস' পরিদর্শনে এসে আওয়ামী লীগ নেতাকর্মী সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় কালে এসব কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন শেখ হাসিনা সুখে-দুঃখে সব সময় মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন।  বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে থাকবে না। সরকারের পাশাপাশি দলীয়ভাবে আওয়ামী লীগও মা- মাটি এবং  মানুষের পাশে রয়েছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে দুঃখী মানুষের মুখে হাসি থাকবে। তাদের অন্ন, বস্ত্র,  বাসস্থান হবে । দেশের উন্নয়ন-অর্জনে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, ‘শেখ হাসিনার হাত ধরেই দুঃখী মানুষের ভাগ্যোন্নয়ন হচ্ছে । দেশ আজকে উন্নয়নের সোপানে এগিয়ে চলছে। আজকে গৃহহীনরা ঘর পাচ্ছে, ঘরে-ঘরে বিদ্যুৎ পাচ্ছে। দেশের মানুষ ভাত ও ভোটের অধিকার ফিরে পেয়েছে।

আগামী ৬ মাস পরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে । আমরা চাই বাংলাদেশের সব দল নির্বাচনে আসুক।  দেশে স্বাধীনতা বিরোধী একটি মহল রয়েছে তারা দেশের উন্নয়ন-অর্জন চায় না। তাদের বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে একত্র হয়ে সজাগ থাকতে থাকবে হবে ।

এসময় লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু,  সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, মাষ্টার মোহাম্মদ মিয়া ফারুক, প্রচার সম্পাদক  আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক শাহজাদা,  তৈয়বুল হক বেদার, সদস্য মামুন অর রশিদ চৌধুরী, নুরুল হক কন্ট্রাক্টর, দিদারুল আলম বাবুল,নআধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল কবির, সাধারণ সম্পাদক আলী আহামদ, লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান এর কবর জিয়ারত ও পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় আওয়ামী লীগের এ নেতা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল