
(৩ বছর আগে) ১৮ জুলাই ২০২৩, মঙ্গলবার, ২:৪০ অপরাহ্ন
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটের দিন স্বতন্ত্র প্রার্থী আলোচিত-সমালোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।
মঙ্গলবার (১৮ জুলাই) এক টুইট বার্তায় তিনি বলেন, কোনো ধরনের সহিংসতা ছাড়াই নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকার। এই অধিকারের সুরক্ষা ও নিশ্চয়তা দেওয়া উচিত। এর আগে গত সোমবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ওই হামলার নিন্দা জানানো হয়।
উল্লেখ্য সোমবার (১৭ জুলাই) বিকেল ৩টার পর রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে যান হিরো আলম। সেখানে তার উপর নৌকার ব্যাজ পরা কর্মীরা হামলা চালায়।