banglahour

চীন গেলেন ১৪ দলের বাম শরিকরা

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৫ জুলাই ২০২৩, মঙ্গলবার, ১০:০২ পূর্বাহ্ন

ঢাকা: চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে ১৪ দলের বাম শরিক জাসদ, ওয়ার্কার্স, সাম্যবাদী দলের শীর্ষ নেতারা সোমবার ২৪ জুলাই দুপুরে চায়না সাউদার্ণ এয়ারলাইনস যোগে চীনের কুনমিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন। 

এ চীন সফরকারী বামপন্থী দলগুলির এ প্রতিনিধিদলে আছেন জাসদ  সভাপতি হাসানুল হক ইনু এমপি, রাশেদ খান মেনন এমপি, দিলীপ বড়ুয়া, ফজলে হোসেন বাদশা এমপি, লুৎফুন নেসা খান এমপি। এ সফরে হাসানুল হক ইনুর সফরসঙ্গী হিসাবে চীনে গিয়েছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলম স্বপন ও কুষ্টিয়া জেলা কমিটির সহ-সভাপতি আহামেদ আলী। 

বামপন্থী রাজনৈতিক নেতা আগামী ৩০ জুলাই দেশে ফিরবেন। তারা এ সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের নেতৃবৃন্দের সাথে কয়েক দফা বৈঠকে মিলিত হবে। 

এ সফরের প্রাক্কালে গতকাল ২৩ জুলাই সন্ধ্যায় চীনের মান্যবর রাষ্ট্রদূত সফরকারী নেতৃবৃন্দের সম্মানে নৈশভোজের আয়োজন করেন এবং আজ দুপুরে নেতৃবৃন্দকে বিদায় জানাতে চীনা দূতাবাসের কর্মকর্তাগণ বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল