banglahour

রংপুরে আ.লীগের মহাসমাবেশ প্রধানমন্ত্রী

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২ আগস্ট ২০২৩, বুধবার, ৩:৪০ অপরাহ্ন

রংপুর: রংপুর মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশ স্থল রংপুর জিলা স্কুল মাঠে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার (২ জুলাই) বেলা দুই টায় হেলিকপ্টার যোগে রংপুর পৌঁছে বিভাগীয় সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন তিনি। বেলা তিনটায় জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় ২৭ টি প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন সরকার প্রধান। 

সমাবেশস্থল ঘিরে নেয়া হয়েছে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে সমাবেশে লোক সমাগমের জন্য ৮ টি বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল