banglahour

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ- কাদের

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৩ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার, ৪:০৯ অপরাহ্ন

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে দেশবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ। বিদেশিদের দৌড়ঝাপে সরকার কোন চাপ অনুভব করছে না। 

বৃহস্পতিবার (৪ আগষ্ট) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র আওয়ামী লীগের দীর্ঘ সংগ্রামের সোনালি ফসল। 

সেই গণতন্ত্রকে রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব যথাযথভাবে পালন করে চলেছি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনার পদত্যাগ, সংসদের বিলুপ্তি, নির্বাচন কমিশনের বিলুপ্তি নিয়ে কোন কথা বলেননি। 

তারা চান বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। যা দেশের জনগণের কাছে আমাদেরও কমিটমেন্ট। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ নিয়ে কোন কথা হয়নি। 

সাক্ষাৎকালে আওয়ামী লীগের পক্ষে আরো উপস্থিত ছিলেন দলের সভাপতিমন্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল