banglahour

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, পরিবর্তন হচ্ছে- আইনমন্ত্রী

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৭ আগস্ট ২০২৩, সোমবার, ১২:৪২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৫৫ অপরাহ্ন

ঢাকা: আলোচিত সমালোচিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হয়েছে। নতুন সাইবার নিরাপত্তা আইন ২০২৩ দ্বারা বিলুপ্ত ডিজিটাল নিরাপত্তা আইন প্রতিস্থাপিত হবে বলে জানানো হয়েছে।

সোমবার (৭ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী  বলেন, 'ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তিত হয়ে সাইবার নিরাপত্তা আইন হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যে যেসব ধারা ছিল, সেই ধারা রেখে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে।'

"কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার জনগণের সরকার। সেজন্য আমরা সেটাকে যেসব কারণে মিসইউজ এবং এ্যাবিউজ হয়, সেগুলো বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি আইনের মাধ্যমে।''

তিনি আরও বলেন, 'এখানে বহু ধারা সংশোধন হয়েছে। এটার আজকে নীতিগত অনুমোদন হয়েছে।'

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, পরিবর্তন হচ্ছে বলেও জানান আইনমন্ত্রী। তিনি বলেন, 'বাতিল কিন্তু নয়, পরিবর্তন হচ্ছে।'

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল