banglahour

সাইবার নিরাপত্তা আইন গণমাধ্যমের কন্ঠরোধ করলে মেনে নেবো না

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৭ আগস্ট ২০২৩, সোমবার, ৩:২০ অপরাহ্ন

ফাইল ফটো

ঢাকা: আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনটি আরো আগেই বাতিল করা উচিত ছিলো।

আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন,  সাইবার নিরাপত্তা আইন ২০২৩ আইন প্রনয়ণের ঘোষণা দিয়েছে সরকার। তিনি আশা প্রকাশ করে বলেন, সাইবার নিরাপত্তা আইন যেনো নিবর্তন মূলক না হয়। সাইবার নিরাপত্তা আইন যেন মানুষের মৌলিক ও মানবাধিকারের পরিপন্থী না হয়। সাইবার নিরাপত্তা আইন যেন ভিন্নমত দমনের হাতিয়ার না হয়। 

সাইবার নিরাপত্তা আইন গণমাধ্যমের কন্ঠরোধ করলে আমরা তা মেনে নেবো না। গণমানুষের অধিকার নিশ্চিত করেই সাইবার নিরাপত্তা আইন প্রনয়ণের দাবিও জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল