banglahour

আইইবির এস এন্ড ডব্লিউর পূর্ণাঙ্গ কমিটির সভা অনুষ্টিত

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৪ বছর আগে) ১ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ২:৩২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৩৭ অপরাহ্ন

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর সার্ভিসেস এন্ড ওয়েলফেয়ার (এস এন্ড ডব্লিউ)-এর পূর্ণাঙ্গ কমিটির ২৬০তম সভা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ৩১ অক্টোবর সোমবার।

কমিটির চেয়ারম্যান প্রকৌশলী এস এম মনজুরুল হক মঞ্জুর সভাপতিত্বে ইজিনিয়ার্স ইনস্টটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর সাধারণ সম্পাদক এবং কমিটির সদস্য সচিব প্রকৌশলী শাহাদাৎ হোসেন শীবলুর সঞ্চালনায় সার্ভিসেস এন্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যসহ আইইবির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ইজিনিয়ার নুরুজ্জামান, খন্দকার মঞ্জুর মোর্শেদ, সহকারি সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রতীক কুমার ঘোষ, শেখ তাজুল ইসলাম তুহিন, আবুল কালাম হাজারী উপস্থিত ছিলেন।

সভায় গত ১৮ সেপ্টেম্বর ২০২২ তারিখে সম্পূর্ণ কারিগরি প্রতিষ্ঠান নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে নন-টেকনিক্যাল ব্যক্তিকে নিয়োগ দেওয়ার অপচেষ্টা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ব্যবস্থাপনা পরিচালক পদটি সম্পূর্ণ কারিগরিক হওয়া স্বত্ত্বেও নিয়োগ বিজ্ঞপ্তিতে অকারিগরিক ব্যক্তিদের নিয়োগের সুযোগ রাখা হয়েছে ফলে প্রকৌশলীদের মধ্যে ব্যাপক হতাশা সৃষ্টি হয়েছে।

সভায় প্রকৌশলীরা বলেন, এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সেক্টর ক্ষতিগ্রস্থ হবে এবং সারা বাংলাদেশের প্রকৌশলী সমাজের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিবে। ফলে বর্তমান সময়ে সবচেয়ে প্রয়োজনীয় বিদ্যুৎ উপাদন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ সেক্টরে উন্নয়নের গতিপথ বাধাগ্রস্থ হবে।

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডসহ সকল বিদ্যুৎ ও জ্বালানী সেক্টরের প্রতিষ্ঠানগুলোতে শীর্ষপদে অকারিগরিক কোন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হলে এর প্রতিবাদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ, প্রকৌশল প্রতিষ্ঠানসমূহে ব্যানার টানানো, মানববন্ধন এবং সংবাদ সম্মেলন আয়োজনের কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল