banglahour

মুন্সিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ১৫ ই আগস্ট পালন

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ১৫ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ৮:৪০ অপরাহ্ন

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।  

শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে এবং শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শ্রীনগর উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ মশিউর রহমান মামুন এর সঞ্চালনায় ১৫ ই আগস্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার এর সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনায়   দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর,বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নুর আলম চৌধুরী, শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ ভূঁইয়া, সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ,  কৃষক লীগ, শ্রমিক লীগ এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল