
(৪ বছর আগে) ১ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ২:৫৫ অপরাহ্ন
রাজধানীতে ২ মানব পাচারকারী গ্রেফতার
রাজধানীতে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
৩১ অক্টোবর সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) ইমরান হোসেন মোল্লা।
তিনি বলেন, লিবিয়ায় ওই মানবপাচার চক্রের কবলে থাকা ভিকটিম উদ্ধার করা হয়েছে।
এবিষয়ে বিস্তারিত জানাবেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ।
রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে তিনি কথা বলবেন।