banglahour

বরিশালে তাবলীগ জামায়াতের ছা'দ গ্রুপকে মসজিদে ঢুকতে বাঁধা!

সারাদেশ |

(৪ বছর আগে) ১ অক্টোবর ২০২২, শনিবার, ১০:৪৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের উত্তর দাতপুর জামে মসজিদে তাবলীগ জামায়াতের ছা'দ গ্রুপের একটি দল তিন দিনের সফরে বেলা ৩টায় মসজিদে আসলে স্থানীয় তাবলীগ জামায়াতের জুবায়ের পন্থীরা মসজিদে ডুকতে বাধা প্রদান করে। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম এর নির্দেশে এসআই শাহাবুদ্দিনের মধ্যস্থতায় মাগরিব নামাজ শেষে তাবলীগ জামায়াতের ছা'দ মসজিদে ঢোকার সুযোগ পায়।


উল্লেখ্য, দাওয়াতী তাবলীগ জামায়াতের মধ্যে দুই গ্রুপের দ্বন্দ দীর্ঘদিন থেকে। ঢাকার কাকরাইলে অবস্থিত তাবলীগ জামায়াতের কয়েকজন মুরব্বী জানান, এ সমস্যা সমাধানের জন্য চেষ্টা অব্যাহত আছে। এদিকে সাধারন মুসল্লিরা বলেন, আমরা কারো পন্থি বা গ্রুপের হতে চাই না।আমরা শুধু হযরত মোহাম্মদ( সঃ) এর পন্থি আল্লাহর গ্রুপের হয়েই থাকতে চাই।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল