banglahour

কারাবন্দি আলেমদের মুক্তি না দিলে দেশের পরিস্থিতি হবে ভয়াবহ

ধর্ম | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ২০ আগস্ট ২০২৩, রবিবার, ৫:০১ অপরাহ্ন

ঢাকা: আল্লামা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তি না দিলে দেশের পরিস্থিতি ভয়াবহ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শায়খুল হাদীস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও বেফাক মহাসচিব  মাওলানা মাহফুজুল হক। 

এ সময় তিনি আরও বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে কারাবন্দি আলেমদের মুক্তি এবং আলেম-উলামা ও তওহিদী জনতার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছি। সরকার যদি দাবি মেনে না নেয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

আজ (২০ আগস্ট) রবিবার কেন্দ্র ঘোষিত সারাদেশে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল