banglahour

মিছিল-সমাবেশ করতে পারবে না জামায়াত- হাইকোর্ট

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৪ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার, ৩:২৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৩০ অপরাহ্ন

ঢাকা: এই মুহূর্তে কোনো রাজনৈতিক সভা সমাবেশের অনুমতি পাবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) আপিল বিভাগের ১নং কোর্টে জামায়াতে ইসলামীর নিবন্ধন ইস্যু এবং মিছিল-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা ও আদালত অবমাননার বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিছিল-সমাবেশসহ রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা বহাল রেখেছে হাইকোর্ট।

আপিল বিভাগে শুনানি শেষে জামায়াতে ইসলামীর নিবন্ধন সংক্রান্ত মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মিছিল-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা বহাল রাখে এবং আদালত অবমাননার বিষয়ে শুনানির জন্য আগামী ৩১ আগস্ট, ২০২৩ দিন ধার্য করেন।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল