banglahour

একদফার দাবীতে রাজধানীতে সমমনা পেশাজীবি জোটের কালো পতাকা মিছিল

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৫ আগস্ট ২০২৩, শুক্রবার, ২:২৬ অপরাহ্ন


সরকার পতনের একদফা দাবিতে রাজধানীতে কালো পতাকা মিছিল করেছে সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোট।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব থেকে শুরু করে বিজয়নগর মোড় পর্যন্ত এ কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বলেন, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকাল ঘনঘন বিদেশ সফরে ব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু কোথাও থেকে ভরসা পাচ্ছেন না। তিনি যে কোনো মূল্যে এবারের নির্বাচনেও ক্ষমতা আঁকড়ে থাকতে মরিয়া, অথচ গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

তিনি বলেন, দেশের মানুষ এ সরকারকে না বলে দিয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফিরিয়ে আনতে গোটা আজ ঐক্যবদ্ধ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে, এরকোনো বিকল্প নেই।

মিছিলপূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন জোটের সহকারী সমন্বয়কারী এডভোকেট মাঈনুদ্দিন মজুমদার, শাহজাদা সৈয়দ মোঃ ওমর ফারুক, অধ্যক্ষ নজরুল ইসলাম, শেখ আলীম উল্লাহ আলীম, আসাদুল হক অহিদুলসহ জোটের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল