banglahour

পুলিশের টহল ভ্যানে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ নিহত

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ২৭ আগস্ট ২০২৩, রবিবার, ৪:২০ অপরাহ্ন

চট্রগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের টহল ভ্যানে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত তিন পুলিশ সদস্য হলেন- সীতাকুণ্ড থানার পুলিশ কনস্টেবল মোহাম্মদ হোসাইন, মিজানুর রহমান ও এসকান্দার আলী মোল্লা।

রবিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। 

এসময় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা চট্টগ্রাম থেকে ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল