banglahour

সাবেক ধর্ম মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

ধর্ম | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৮ আগস্ট ২০২৩, সোমবার, ১০:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৫৩ পূর্বাহ্ন

ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক ধর্ম মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান- এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

প্রতিমন্ত্রী সোমবার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, অধ্যক্ষ মতিউর রহমান (৮১) গতকাল ২৭ আগস্ট রবিবার দিবাগত রাত আনুমানিক পৌনে এগারোটার দিকে ময়মনসিংহ নগরীর নেক্সাস কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল