banglahour

২৯ কেজি গাঁজাসহ মাদক সিন্ডিকেটের ৫ সদস্য গ্রেফতার

অপরাধ |

(৪ বছর আগে) ২ নভেম্বর ২০২২, বুধবার, ১১:২০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩৫ অপরাহ্ন

গ্রেফতারকৃত মাদক পাচারকারী সদস্যরা।

ঢাকা: মাদক পাচারকারীদের বিরুদ্ধে চলমান অভিযানের ধারাবাহিকতায়  ০১ নভেম্বর ২০২২ তারিখ দুপুর থেকে বিকাল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জনাব জাফরুল্ল্যাহ কাজলের তত্বাবধানে এবং ঢাকা মেট্রোঃ কার্যালয় (দক্ষিণ) এর উপপরিচালক জনাব মোঃ মাসুদ হোসেন এর সার্বিক নির্দেশনায় ডেমরা সার্কেলের পরিদর্শক মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম ঢাকা মেট্রোপলিটনের যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ২৯ (উনত্রিশ) কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক পাচারকারী সিন্ডিকেটের ০৫(পাঁচ) সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীরা হচ্ছেঃ
১. মোঃ জামাল মিয়া (৩২), পিতা- মৃত আঃ আজিজ, মাতা মৃত আছিয়া বেগম, ঠিকানাঃ গ্রামঃ আদিমপুর, থানাঃ বিজয়নগর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া।
২. মোঃ নাইম (২৪), পিতা হারুন মিয়া, মাতা মৃত মর্জিনা বেগম, ঠিকানাঃ গ্রামঃ আদিমপুর, থানাঃ বিজয়নগর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া। 
৩. মোঃ রুবেল (২৪), পিতা- মোঃ সোহরাব মিয়া, মাতা রানু আরা বেগম, ঠিকানাঃ গ্রামঃ আদিমপুর, থানাঃ বিজয়নগর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া।
৪. মোঃ আমান উল্লাহ (২৫), পিতা আনু মিয়া, মাতা পেয়ারা বেগম, ঠিকানাঃ আদিমপুর, থানা-বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। 
৫. মোঃ কামাল হোসেন (৩২), পিতা মৃত আক্তার হোসেন, মাতা আমিনা খাতুন, ঠিকানাঃ বাঘাউরা, থানা-নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

মাদক পাচারকারী সিন্ডিকেটের ০৫ (পাঁচ) সদস্য’র বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে হবে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল