banglahour

আ.লীগ জেল-জুলুম, গুম-খুন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ২ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৯:১৪ পূর্বাহ্ন

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এরা জেল-জুলুম, গুম-খুন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায় কিন্তু এদেশের মানুষ তা হতে দিবে না।

শুক্রবার (১সেপ্টেম্বর ) নয়াপল্টনে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালীপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালীকে কেন্দ্র করে ব্যাপক শোডাউন করে বিএনপি। কাকরাইল মোড় থেকে ইত্তেফাক পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে পড়ে। র্যালীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেন। বিকেল ৪ টা ১০ মিনিটে বিএনপির নয়াপল্টন থেকে এ র্যালী শুরু হয়। এটি টিকাটুলি রাজধানী মার্কেটে গিয়ে শেষ হবার কথা রয়েছে। র্যালীর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি গানের উদ্বোধন করা হয়। র্যালীতে নারায়ণগঞ্জ যুবদল এবং কেরানীগঞ্জ বিএনপির বিশাল দুটি বর্ণাঢ্য মিছিল উপস্থিত জনতার দৃষ্টি কাড়ে।

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত এই সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।  

মঈন খান বলেন, বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ও অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে শহীদ জিয়া বিএনপি গঠন করেছিলেন। আজ গণতন্ত্র এ সরকার লুন্ঠন করেছে। তা ফিরিয়ে আনার জন্য আমরা একদফা আন্দোলন করছি।

তিনি বলেন, আজকে এই প্রতিষ্ঠার দিন আমাদের জন্য আনন্দের হলেও আমাদের মূল লক্ষ্য রাজপথ। মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে বিএনপি রাজপথ ছাড়বে। তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলনে জনগণ জয়ী হবেই।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল