banglahour

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সোনার বাংলা গড়ে তোলা সম্ভব

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৪:৫২ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন,  বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য ও বাংলাদেশের আরো উন্নয়নের জন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আর এই প্রচেষ্টার মাধ্যমেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। 

বুধবার রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে ঢাকাস্থ কসবা উপজেলা সমিতির পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান  অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া উপজেলা তাঁর নির্বাচনী এলাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহিদ এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ৩ নভেম্বর নৃসংস হত্যাকাণ্ডে শাহাদাতবরণকারীদের আত্মার প্রতি শ্রদ্ধা রেখে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে একটি উন্নত এবং বিশ্বে গৌরবময় মর্যাদার দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সকলকে সহযোগিতার আহবান জানান আইনমন্ত্রী আনিসুল হক। 

পুনর্মিলনী অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরে আইনমন্ত্রী বলেন, আমাদের প্রত্যেকের নিজ এলাকার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা প্রয়োজন এবং আমরা যে যেখান থেকেই আসি না কেন শিকড়কে ভুলে যাওয়া উচিত না। 

কসবা-আখাউড়ার মানুষের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, কসবা-আখাউড়া বাংলাদেশের ইতিহাসের পাতায় একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের কথা বলতে গেলে কসবা-আখাউড়ার কথা বাদ দেওয়া সম্ভব নয়। 

আমাদেরকে সেটা চিন্তা করতে হবে এবং কসবা-আখাউড়াকে সারা বাংলাদেশে পরিচিত করতে পারি। সেবিষয়ে আমাদের সকলকে সচেষ্ট হতে হবে।   

আইন ও বিচার বিভাগের  সচিব এবং   সমিতির সভাপতি  মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে  কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার  ভূঁইয়া জীবন,  সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নাজমুল হুদা খন্দকার প্রমুখ বক্তৃতা  করেন। 
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল