banglahour

মামলা তদন্তে তদারকি বাড়ানোর নির্দেশ পুলিশের

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৪ বছর আগে) ৩ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৩:৪৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:২৩ পূর্বাহ্ন

ঢাকা :মামলা তদন্তে তদারকি বাড়িয়ে অপরাধীদের আইনের আওতায় আনতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

অ্যাডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলাম আজ সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে এ নির্দেশনা প্রদান করেন।

সভায় সকল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ওয়াই এম বেলালুর রহমান, ডিআইজি (অপারেশনস) মোঃ হায়দার আলী খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এআইজি (ক্রাইম অ্যানালাইসিস) সুনন্দা রায় সভায় সেপ্টেম্বর ২০২২ মাসের দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন- ডাকাতি, দস্যুতা, খুন, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, চুরি, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার, অপমৃত্যু মামলা ইত্যাদি সংক্রান্তে তথ্য উপস্থাপন করেন।

সভায় উপস্থাপিত বিভিন্ন মামলার পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, আলোচ্য সেপ্টেম্বর মাসে পূর্ববর্তী আগস্ট ২০২২ মাসের তুলনায় মোট রুজুকৃত মামলা, ধর্ষণ মামলা, নারী ও শিশু নির্যাতন  মামলা হ্রাস পেয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল