banglahour

টানা কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ১২:৪৪ অপরাহ্ন

ঢাকা: ২৩ সেপ্টেম্বর থেকে টানা কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ২৩ সেপ্টেম্বর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। ২৫ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় মহানগর উত্তর আওয়ামী লীগ উত্তরায় এবং মহানগর দক্ষিণ যাত্রাবাড়ীতে সমাবেশ করবে। ২৬ সেপ্টেম্বর কেরানীগঞ্জে সমাবেশ হবে। ২৭ সেপ্টেম্বর টঙ্গীতে সমাবেশ করবে গাজীপুর মহানগর আওয়ামী লীগ। একইদিনে মহানগর উত্তর আওয়ামী লীগ ঢাকার মিরপুরের কাফরুলে সমাবেশ করবে।

ঢাকা ও ঢাকার বাইরে এসব কর্মসূচি পালন করবে দলটি। নেতাকর্মীদের সজাগ থেকে এসব কর্মসূচিতে অংশ নিতে বলা হয়েছে দলটির পক্ষ থেকে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল