banglahour

শেখ হাসিনার পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন গোলাম সারোয়ার

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৪:০০ অপরাহ্ন

মুন্সিগঞ্জ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ ১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী তারুণ্যের অহংকার, ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠা ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব গোলাম সারোয়ার কবীর, শ্রীনগর ও সিরাজদিখানে তৃণমূল নেতাদের সাথে নিয়ে জননেত্রী শেখ হাসিনার পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন।  

জনগণের সাথে কথা বলে জানা যায় যে, তারা এবার আওয়ামী লীগ থেকেই জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী চায়। 

আর জনগণের সাথে সম্পৃক্ততার ক্ষেত্রেও গোলাম সারোয়ার কবীর এগিয়ে রয়েছেন নির্বাচনী প্রচারণায়। শেখ হাসিনার উন্নয়নের রুপরেখা জনগণের মাঝে  তুলে ধরার জন্য তিনি আজ গণ সংযোগ করেন বাড়ৈই গাও বাজার, হাসারগাঁও,  কল্লিগাও, দেওপাড়া, নন্দীপাড়ায়।

এ সময়ে তার সাথে উপস্থিত ছিলেন আটপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সিকদার সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবু, শ্রীনগর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পলাশ, শ্রীনগর থানা ওলামা লীগের সভাপতি আলিনুর, কুকুটিয়া ইউনিয়ন ওলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উজ্জল, গুটিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার তপন শেখ, কেরানীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, এস এম ওমর ফারুক,আমজাদ হোসেন মিঠু, আবুল হাশেম মোড়ল।

এছাড়াও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং এলাকার তৃণমূলের নেতারা তার সাথে ছিলেন, এবং তৃণমূল নেতারা এই অঙ্গীকার করেন যে তারা প্রার্থী হিসেবে গোলাম সারোয়ার কবীরকে চায়  নৌকার মাঝি বানাতে। এবং কবীর তাদেরকে আশ্বস্ত করেন তিনি অতীতেও ছিলেন আগামীতেও জনগণের সাথে থাকবেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল