
(৩ বছর আগে) ৪ নভেম্বর ২০২২, শুক্রবার, ৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৫১ পূর্বাহ্ন
শরীয়তপুর: পানি সম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ান হয়েছিলো।
তার কথায় নাকি আগামী ১০ ডিসেম্বরের পর দেশ চলবে! বিএনপির নেতাকর্মীদের এমন উদ্ভট বক্তব্যে দেশের মানুষের মানুষের মাঝে হাস্যরসের সৃষ্টি হয়েছে। বিএনপি ও বিএনপির নেতাকর্মীরাইতো তার কথা চলে না।
কারণ, বিএনপিদের বিবেকও তো নাড়া দেয়ার কথা খালেদা জিয়া ও তারেক রহমান দূর্নীতিবাজ। কোনো বিবেকবান মানুষ কোনো দূর্নীতিবাজের কথা চলতে পারে না।
আজ (শুক্রবার, ৪ নভেম্বর) শরীয়তপুরের নড়িয়ার ভূমখাড়া ইউনিয়ন উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।