
(৪ বছর আগে) ৪ নভেম্বর ২০২২, শুক্রবার, ৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:০১ অপরাহ্ন
নারায়ণগঞ্জ: জেলার সোনারগাঁও থানাধীন এলাকায় র্যাব-৩ অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতাসহ ২জনকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার (৪ অক্টোবর ২২) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকা হতে ৪৯ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
আসামীদ্বয় তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে নারায়ণগঞ্জ এবং রাজধানীর বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।
আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।