banglahour

মুন্সিগঞ্জের ১ এর নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন ছাত্রনেতা গোলাম সারোয়ার

সারাদেশ | আমজাদ হোসেন

(৩ বছর আগে) ৭ অক্টোবর ২০২৩, শনিবার, ১০:২৪ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জ: আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে মুন্সিগঞ্জের ১ এর নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন সাবেক ছাত্রনেতা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর। 

তিনি শুক্রবার মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নে নাজিরাবাহার, বেগম বাজার, খাসকান্দি, চান্দের চর, চর গুলগুলিয়া সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

এ সময়ে তার সাথে ছিলেন সিরাজদিখান উপজেলার ভাইস চেয়ারম্যান ও সিরাজদিখান উপজেলা যুবলীগের আহ্বায়ক মাইনুল হাসান নাহিদ, রসুনীয়া ইউনিয়নের চেয়ারম্যান ও মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবু সাঈদ, মুন্সিগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বি এম শাহীন আহমেদ, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন, আমিনুল ইসলাম, আনিস উকিল, মিজান শেখ, শ্রীনগর উপজেলা ওলামা লীগের সভাপতি নূর শেখ, স্থানীয় মেম্বার আমজাদ হোসেন, আবাসন প্রকল্প নব ধারার চেয়ারম্যান শাহজাহান, সানাউল্লাহ গাজী, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক জিয়াউল মাস্টার।

এসময়ে তারা বক্তব্য রাখেন এবং তাদের সাথে কথা বলে জানা যায় যে তারা আওয়ামী লীগ থেকেই যেন দলীয় প্রার্থী মনোনয়ন পায় সেই আশাবাদ ব্যক্ত করেন। এবং গোলাম সারোয়ার কবিরই একমাত্র প্রার্থী যে বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকার নেতাকর্মীদের খোঁজ খবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমাধানের চেষ্টা করেন। গোলাম কবির বলেন, শেখ হাসিনা সরকার যদি আগামীতে ক্ষমতায় আসে সে এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে সকল সমস্যার সমাধান করে দিবেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল