banglahour

বঙ্গবন্ধুর সবুজ বিল্পবের ডাকে সাড়া দিয়ে সবাইকে গাছ লাগানোর আহ্বান

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ৭ অক্টোবর ২০২৩, শনিবার, ৫:৫৪ অপরাহ্ন

টাঙ্গাইল: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, নিজেদের অস্তিত্বের স্বার্থ বেশি করে গাছ লাগাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশজুড়ে বৃক্ষরোপণ করছে। তিনি বলেন, বনকে ভালোবাসতে হবে। বঙ্গবন্ধুর সবুজ বিল্পবের ডাকে সাড়া দিয়ে সবাইকে গাছ লাগানোর আহ্বান জানাই। হিন্দু, মুসলমান, ক্ষুদ্র নৃগোষ্ঠী সবাই একত্রে বন রক্ষা করতে হবে।

শনিবার মধুপুর উপজেলাস্থ দোখলা রেস্টহাউস সংলগ্ন মাঠে মতবিনিময় ও আলোচনা সভা এবং সুফল প্রকল্পের আওতায় বিকল্প জীবিকা উন্নয়নের জন্য ঋণের চেক, স্থানীয় উন্নয়নের জন্য অর্থের চেক ও সামাজিক বনায়ন কার্যক্রমের উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ অনুষ্ঠানে বরেণ্য অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

এর পূর্বে মন্ত্রী  টেকসই বন ব্যবস্থাপনা ও বিকল্প জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় মধুপুর জাতীয় উদ্যান সদর রেঞ্জে নবনির্মিত গাছাবাড়ী স্টাফ ব্যারাক উদ্বোধন করেন। স্থানীয় ও নৃ-গোষ্ঠী জনগণের সহায়তায় মধুপুর জাতীয় উদ্যানের ইকোট্যুরিজম উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মধুপুর উপজেলাস্থ দোখলা রেঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর নবনির্মিত 'ম্যুরাল উন্মোচন', দোখলা রেঞ্জে নবনির্মিত 'রেস্ট হাউস' উদ্বোধন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্মৃতি বিজরিত দোখলা রেঞ্জাধীন রেস্ট হাউস প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  টাঙ্গাইল ৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জোয়াহেরুল ইসলাম, বন অধিদপ্তরের উপপ্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়, মধুপুর পৌরসভার মেয়র আলহাজ মো: সিদ্দিক হোসেন খান। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সার্কেলের বন সংরক্ষক হোসাইন মুহম্মদ নিশাদ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল