banglahour

মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ১৬ অক্টোবর ২০২৩, সোমবার, ৩:০৫ অপরাহ্ন

দেশের অন্যতম মৎস্য সম্পদ মা ইলিশ রক্ষায় দেশ ব্যাপী নৌ পুলিশের অভিযান চলমান রয়েছে।সরকারী নির্দেশনা অনুযায়ী মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম সুরক্ষিত করার লক্ষ্যে গত ১২ অক্টোবর হতে ০২ নভেম্বর ২০২৩ পর্যন্ত মোট ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ,বাজারজাতকরণ,ক্রয়-বিক্রয়,  ও বিনিময় সরকার কর্তৃক সম্পূর্নরূপে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। 

উক্ত নির্দেশনা বাস্তবায়নে  নৌ পুলিশ  নদীতে নিয়মিতভাবে  টহল কার্যক্রম জোরদার করেছে। অবৈধ ভাবে সরকারী নির্দেশনা অমান্য করে নির্বিচারে মা ইলিশ শিকার করার অপরাধে গত ১৫ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখে মোট০৯ কোটি ২৬ লক্ষ মিটার জাল,৬শত ৫২ কেজি মাছ,৩২ টি নৌযান সহ মোট১৩৬ জন কে গ্রেফতার করা হয়।উল্লেখ্য যে, একদিনের এই অভিযানে মোট ৩২ টি মামলা করা হয়।

নৌ পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার),পিপিএম বলেন,”মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ খ্রিঃ সফল করতে নৌ পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং আইন অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে নৌ পুলিশ।

তিনি একসময়ের সহজলভ্য এই ঐতিহ্যবাহী মৎস্য সম্পদকে  আরো সমৃদ্ধ করার জন্য সকলেরই সরকারী নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল