
(২ বছর আগে) ২২ অক্টোবর ২০২৩, রবিবার, ১:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৫৮ অপরাহ্ন
ঢাকা: ২৮ অক্টোবরের মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ। কর্মসূচি শেষে নেতাকর্মীরা যে যার মত চলে যাবে। বসে পড়ার জন্য কোনো নির্দেশনা দেয়া হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২২ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, শান্তিপূর্ণ উপায়ে সংকট নিরসন করতে সংসদের চলতি অধিবেশনে নিরপেক্ষ সরকারের বিধান সংবিধানে সন্নিবেশিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।