
(২ বছর আগে) ২২ অক্টোবর ২০২৩, রবিবার, ১:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৩০ অপরাহ্ন
ফাইল ফটো
ঢাকা: নভেম্বরের মাঝামাঝি সময়ে নির্বাচনের সিডিউল ঘোষণার সম্ভাবনা রয়েছে। শেখ হাসিনার হাতে এদেশের উন্নয়ন বিশ্বের বিস্ময়। ঢাকা শহরের গাড়ী গুলো মানসম্মত নয়। দায়িত্ব পালনের অবহেলার কারণে সড়কের অনিয়ম বন্ধ হচ্ছে না। বাংলাদেশের মতো পৃথিবীর কোথাও ব্যানার ফেস্টুন দেখা যায়না।
উচ্চ আদালতের মাধ্যমে ২০০১/০৬ সালে অসামাজিক তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। যারা মনে মনে স্বপ্ন দেখছেন হরতাল অবরোধ কিংবা ধ্বংসযজ্ঞ চালিয়ে সংবিধানকে কচুকাটা করবেন সেটার সুযোগ দেয়া হবেনা। নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, কেউ আসুক না আসুক তাদের বিষয়।
রবিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভায় প্ৰধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নভেম্বরে নির্বাচনের ট্রেন ছেড়ে দিবে, মিস করলে পিছিয়ে পড়বেন। নির্বাচন ব্যবস্থা সংবিধান অনুযায়ী চালাতে হবে। অবরোধ আর দখলের হুমকি দিয়ে বিএনপি খায়েশ পূর্ণ হবে না।