banglahour

বিএনপির রঙ্গিন খোয়াব ফাপানো বেলুন চুপসে যাবে, একটু অপেক্ষা করুন

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ২৪ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ৮:৩৩ অপরাহ্ন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্র রক্ষা নয়, ধ্বংসের জন্য লড়াই করছে। 
আওয়ামী লীগ শান্তি চায়। অশান্তি চাইলে বিএনপি এতদিনে একটা সমাবেশও করতে পারতো না। তবে ২৮ অক্টোবর  শান্তির নামে অশান্তি করতে আসলে এবার আর ছাড় দেয়া হবে না।

তিনি মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এ কথা বলেন।  ২৮ অক্টোবর শান্তি ও উন্নয়ন সমাবেশ সফল করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ওবায়দুল কাদের বলেন, দিনক্ষণ দিয়ে আন্দোলন হয় না। পৃথিবীর কোন দেশে  দিনক্ষণ দিয়ে আন্দোলন সফল হযনি। আমাদের দেশেও ৬৯ ও ৯০ এর আন্দোলন দিনক্ষণ দিয়ে হয়নি।  ভুল পথে চলার কারণে এবারো বিএনপির আন্দোলন খাদে পড়বে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ শান্তি চায়। আমরা ক্ষমতায় অশান্তি কেন চাইব? তবে এবার অশান্তি করতে আসলে দেখিয়ে দিবো অশান্তি কাকে বলে?

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ২৮ অক্টোবর উত্তাল সমুদ্র দেখতে চাই। বিক্ষুব্ধ বঙ্গোপসাগরের গর্জন শুনতে চাই। আমরা শান্তি চাই। তবে কেউ অশান্তি করতে আসলে খবর আছে। অনেক সহ্য করেছি। সহ্যের সীমারেখা আছে।

৪০ দল নিয়ে সমাবেশ করবে। স্বপ্ন রে স্বপ্ন। বিএনপির সে রঙ্গিন সে খোয়াব, ফাপানো বেলুন চুপসে যাবে। একটু অপেক্ষা করুন।


ওবায়দুল কাদের বলেন,  ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন তা অবাক করার মতো।

বিশেষ বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান,  মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া,  কামরুল ইসলাম, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল