banglahour
প্রধান বিচারপতির বাসভবনে হামলা

পুরো বিচার বিভাগের উপর আক্রমণ

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ২৯ অক্টোবর ২০২৩, রবিবার, ৫:৩৯ অপরাহ্ন

ঢাকা : শনিবার (২৮ অক্টোবর)  প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সরকারি বাসভবনে বিএনপি-জামায়াতের  সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনার  তীব্র  নিন্দা জানিয়েছেন আইন,  বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

এই ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধান বিচারপতি পদে অধিষ্ঠিত কোন ব্যক্তি শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি সাংবিধানিক ইনস্টিটিউশন এবং তিনি বিচার বিভাগের অভিভাবক। তাঁর সরকারি  বাসভবনে আক্রমণ  অর্থ পুরো বিচার বিভাগের উপর আক্রমণ এবং আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠাকে বাধাগ্রস্ত করার হুমকি প্রদর্শন । কোন সভ্য গণতান্ত্রিক দেশের রাজনৈতিক কর্মসূচি পালনকালে প্রধান বিচারপতির বাসভবনে  আক্রমণ ও ভাংচুর চালানোর ঘটনা নজির বিহীন।

তিনি বলেন,  গত ২৮ অক্টোবর তারিখে  ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশের প্রতিশ্রুতি দিয়েও বিএনপি পূর্ব পরিকল্পিতভাবে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এদিন মহাসমাবেশের আড়ালে বিএনপি'র তাণ্ডব লীলার মাধ্যমে  আবারও তাদের সেই পুরনো চেহারা ফুটে উঠেছে। তারা আগের মতই  আইন-শৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর ওপর ঘৃণ্য  হামলা চালিয়েছে এবং পুলিশের একজন সদস্যকে বর্বরোচিতভাবে হত্যা করেছে। আমি এই ঘৃণ্য অপরাধের তীব্র নিন্দা জানাই। সেইসঙ্গে বিএনপি-জামায়াতের যে কোন কর্মসূচির বিষয়ে  সকলকে সজাগ থাকার আহবান জানাই।


মাননীয় আইনমন্ত্রী স্পষ্টভাবে বলেন, আগামীতে রাজনৈতিক কর্মসূচির আড়ালে  দেশে আর কোন সন্ত্রাসী কর্মকাণ্ড ও  নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি  করতে দেওয়া হবে না। জনগণের জানমালের সুরক্ষা ও শান্তি-শৃঙ্ক্ষলা বজায় রাখতে সরকার  কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল