banglahour

প্রবীণ সাংবাদিক রফিক ভূঁইয়ার মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

অন্যান্য | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ৩০ অক্টোবর ২০২৩, সোমবার, ১০:৫৪ পূর্বাহ্ন

ঢাকা: প্রবীণ সাংবাদিক রফিক ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রাজধানীর সেগুনবাগিচা এলাকায় শনিবার সংঘর্ষের মধ্যে পড়ে আহত হয়ে রোববার দুপুরে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিক ভূঁইয়ার ইন্তেকালের সংবাদে শোকাহত তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সহিংসতার জন্য দায়ী অপরাধীদের বিচারের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর, বলেন তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল