banglahour

জামাত-বিএনপিকে দমন ও ক্ষমতার বাইরে রাখতে হবে- ইনু

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ১ নভেম্বর ২০২৩, বুধবার, ৯:৩৯ পূর্বাহ্ন

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে জামাত-জঙ্গি-বিএনপি সন্ত্রাসী চক্রকে দমন ও ক্ষমতার বাইরে রাখতে হবে। 

হাসানুল হক ইনু এমপি দলের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান, কাজী আরেফ আহমেদ, মেজর এম এ জলিল, আ স ম আবদুর রব, শাহজাহান সিরাজ, নুর আলম জিকু, বিধান কৃষ্ণ সেন, ক্যাপ্টেন শাজাহান, মার্শাল মনি, মোহাম্মদ শাজাহান, রুহুল আমিন ভূইয়া, মীর্জা সুলতান রাজা, শরীফ নুরুল আম্বিয়া, আ ফ ম মাহবুবুল হকসহ প্রতিষ্ঠাতা নেতাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের মধ্যে যারা বেঁচে আছন তাদের সুস্বাস্থ কামনা করেন। 

তিনি শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তম, জাতীয় বীর শহীদ কাজী আরেফ আহমেদ, শহীদ এডভোকেট মোশাররফ হোসেন, শহীদ বুদ্ধিজীবী চিশতি শাহ হেলালুর রহমান, শহীদ স্বপন কুমার চৌধুরি, শহীদ ডা. শামসুল আলম খান মিলন, শহীদ সিদ্দিক মাস্টার, শহীদ নিখিল চন্দ্র সাহা, শহীদ শাজাহান সিরাজ, শহীদ আবু তাহের খান খসরুসহ অগনিত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। 

জনাব হাসানুল হক ইনু এমপি ৩১ অক্টোবর বিকাল ৪ টায়, নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাসদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে এ কথা বলেন। সভা পরিচালনা করেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল