banglahour

নির্বাচন একতরফা করতেই বিএনপি নেতাদের গ্রেফতার

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ১ নভেম্বর ২০২৩, বুধবার, ৯:৪৭ পূর্বাহ্ন

ঢাকা: বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং  যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৩১ অক্টোবর) এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একতরফাভাবে অনুষ্ঠিত করে আবারো ক্ষমতা কুক্ষিগত করার গভীর মাস্টার প্লানের অংশ হিসেবেই অবৈধ শাসক গোষ্ঠী বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ দেশব্যাপী সকলপর্যায়ের নেতাকর্মীকে ব্যাপকহারে গ্রেফতার শুরু করেছে। 

রিজভী বলেণ, ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে বলতে চাই, ইতিহাস সাক্ষ্য দেয় বিশ্বের বড় বড় স্বৈরাচারেরাও জনগণের কাছেও পরাজিত হয়েছে। বর্তমান আওয়ামী দখলবাজ সরকারকেও জনগণের ন্যায্য আন্দোলনের কাছে মাথা নত করে বিদায় নিতে হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল