banglahour

দুদক এনফোর্সমেন্ট ইউনিটে ৬টি অভিযোগ ২টিতে অভিযান

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৪ বছর আগে) ৭ নভেম্বর ২০২২, সোমবার, ১২:২৭ অপরাহ্ন

ঢাকা: সরকারি আবাসন গবেষণা প্রতিষ্ঠান, হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট (এইচবিআরআই) এ জেনারেটর, সাবস্টেশন ও অটো ব্লক মেকিং প্ল্যান্ট স্থাপনে অনিয়ম এবং ২৮ জন নিরাপত্তাকর্মী কাজ করলেও ৪১ জনের বেতন উত্তোলন, প্রভৃতি অনিয়ম-দুর্নীতি  সম্পর্কে অবহিত হয়ে  দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়, ঢাকা - এর দুই সদস্যের সমন্বয়ে গঠিত একটি টিম রবিবার (০৬-১১-২০২২ খ্রি.) তারিখে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে টিম উক্ত জেনারেটর, সাবস্টেশন ও অটো ব্লক মেকিং প্ল্যান্ট  পরিদর্শন করে এবং সবগুলো মেশিনই অকার্যকর দেখতে পায়। এ বিষয়ে ইন্সটিটিউটের বর্তমান মহাপরিচালক এবং প্রিন্সিপাল রিসার্চ অফিসারের সাথে প্রজেক্টসমূহের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা করে টিম। 
তাঁদের ভাষ্যমতে উক্ত প্রজেক্ট সমূহ এবং নিরাপত্তাকর্মী নিয়োগ সম্পর্কে ইতোমধ্যে পৃথক পৃথক বিভাগীয় তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। টিম এ সম্পর্কিত রেকর্ডপত পর্যালোচনা করে প্রতিবেদন দাখিল করবে। 

এছাড়াও আঞ্চলিক পাসপোর্ট অফিস, টাংগাইল এর কর্মকর্তাদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে ঘুষ দাবি ও গ্রাহক হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে  দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয় টাংগাইলের কর্মকর্তাদের সমন্বয়ে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।  

এনফোর্সমেন্ট টিম অভিযোগকারী ও উপস্থিত সেবা গ্রহীতাদের বক্তব্য গ্রহণ করে। দায়িত্বরত ২ জন আনসার সদস্যের বিরুদ্ধে  সেবা প্রদানে বিঘ্ন ঘটানোর প্রাথমিক সত্যতা পায় টিম। উক্ত কার্যালয়ের উপপরিচালকে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণসহ সেবা প্রদান আরও সতর্ক থাকার পরামর্শ প্রদান করে এনফোর্সমেন্ট টিম। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল