৮৭৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে দেশজুড়ে ১০০ সেতু উদ্বোধন
জাতীয় | নিজস্ব প্রতিবেদক
(৩ বছর আগে) ৭ নভেম্বর ২০২২, সোমবার, ১২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৫ অপরাহ্ন
ঢাকা: ৮৭৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে দেশজুড়ে ১০০ সেতু নির্মাণ করেছে বাংলাদেশ সরকার। চট্টগ্রাম বিভাগে ৪৫ টি, সিলেট বিভাগে ১৭, বরিশাল বিভাগে ১৪, ময়মনসিংহ বিভাগে ৬, গোপালগঞ্জ-রাজশাহী ও রংপুরে ৫ টি এবং ঢাকা ও কুমিল্লায় ৩ টি সেতু খুলে দেয়া হয়েছে। অর্থনীতিকে শক্তিশালি করতে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে দেশবাসীকে দেয়া প্রধানমন্ত্রীর এই উপহার।
সংশ্লিষ্ট জেলাসমূহের সাথে আজ সোমবার (৭.১১.২২) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শত সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উন্নয়নের শতভাগই তৃণমূলের ভাগ্য পরিবর্তনের জন্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক যোগাযোগ অবকাঠামো নির্মাণ হলে তা আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।
বৈশ্বিক মন্দায়ও দেশের উন্নয়ন অগ্রযাত্রা থেমে থাকেনি বলে জানান সরকার প্রধান। অভিঘাত সামলাতে সাশ্রয়ী হয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী।
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল