banglahour
৬টি দল অংশ নেবে না

রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ৪ নভেম্বর ২০২৩, শনিবার, ৭:৩৭ অপরাহ্ন

রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের  সংলাপ চলছে। শনিবার সকালে আওয়ামী লীগসহ ১৩ দলের প্রতিনিধিদের নিয়ে শুরু হয়েছে নির্বাচন কমিশনের (ইসির) সংলাপ। সংলাপে অংশ নেয়া আওয়ামী লীগের প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান।

শনিবার সকাল সাড়ে ১০ টায় শুরু হয় সংলাপের প্রথম অধিবেশন। তাতে ২২ দলকে সকালে আমন্ত্রণ জানানো হলেও অংশ নিয়েছে ১৩টি দল। অবশ্য আগেই এলডিপিসহ ৬টি দল অংশ নেবে না বলে জানায়। এর আগে, প্রত্যেক দল থেকে দু’জন প্রতিনিধিকে সংলাপে অংশ নিতে অনুরোধ করেছিল ইসি।

আওয়ামী লীগ ছাড়া এই সংলাপে অংশ নেয়া বাকি দলগুলো হলো ইসলামী ঐক্যজোট, তৃণমূল বিএনপি, এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশে ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, গণফোরাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রীম পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট, গণফ্রন্ট ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল