banglahour

ভোটাধিকার ফিরিয়ে আনতে শপথ নিয়েছে বিএনপি

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৭ নভেম্বর ২০২২, সোমবার, ১:৪২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:১২ অপরাহ্ন

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ লড়াই করছে বিএনপি। দলীয় নেত্রীর মুক্তি ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নিয়েছি আমরা।

আজ সোমবার (৭.১১.২২) ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন  করেন। জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তারা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল