banglahour

অধিক মূল্যে গরু বিক্রয়ের প্রলোভন, প্রতারক গ্রেফতার

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৪ বছর আগে) ৭ নভেম্বর ২০২২, সোমবার, ২:২৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩৩ অপরাহ্ন

যশোর: পিবিআই যশোর কর্তৃক অধিক মূল্যে গরু বিক্রয়ের প্রলোভন দেখিয়ে গরু আত্মসাৎকারী অভিযুক্ত মোঃ কামরুল মোল্যা (৪০)কে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার পিরোজপুর গ্রামের বাড়ী থেকে গ্রেফতার করা করেছে যশোর পিবিআই।

শনিবার (০৫/১১/২০২২) পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ যশোর জেলার চৌকস দল কর্তৃক পুলিশি অভিযান পরিচালনার মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কালে অভিযুক্তের স্বীকারোক্তি মোতাবেক নুর আলীর বাড়ীর গোয়ালঘর থেকে মিন্টু সরদার এর কাছ থেকে প্রতারণা পূর্বক বিক্রয়ের নাম করে নেয়া গরুটি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্ত কামরুল মোল্লা বিভিন্ন জায়গায় বাসাভাড়া নিয়ে থাকে এবং প্রথমে টাকা দিয়ে গরু কিনে সাধারণ লোকজনের আস্থা অর্জন করে। তারপর প্রতারণা পূর্বক এলাকার লোকজনদের নিকট থেকে টাকা ধারসহ গরু ছাগল ও মূল্যবান জিনিস পত্র কৌশলে নিয়ে অজ্ঞাত স্থানে গিয়ে গা ঢাকা দেয়।

অভিযুক্ত কামরুল মোল্লা (৪০)কে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ২য় আদলত, যশোর আদালতে সোপর্দ করা হলে অভিযুক্ত ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। মামলা তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান পিবিআই।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল