banglahour

VWB প্রোগ্রাম নারীর আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করবে

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৭ নভেম্বর ২০২২, সোমবার, ২:৩৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৪ অপরাহ্ন

ঢাকা: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা  ইন্দিরা বলেছেন, ভালনারেবল উইমেন বেনিফিট প্রোগ্রাম (VWB) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক বাস্তবায়িত দেশের গ্রামীন দুঃস্থ মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নে একটি বৃহত্তর সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। যা নারীদের খাদ্য নিরাপত্তাহীনতা, পুষ্টিহীনতা ও অর্থনৈতিক নিরাপত্তাহীনতা দূর করে আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি সোমবার (৭ নভেম্বর, ২০২২) ভালনারেবল উইমেন বেনিফিট প্রোগ্রামের উপকারভোগী নির্বাচনের ওয়েব পোর্টাল ও এ্যাপস উদ্বোধনকালে এসব কথা বলেন।

VWB এর উপকারভোগী হবে অসচ্ছল, বিধবা ও তালাকপ্রাপ্তা নারী, যাদের পরিবারের নিয়মিত উপার্জনক্ষম সদস্য বা নিয়মিত আয় নেই এমন নারী। যারা ভূমিহীন ও নিজ মালিকানা জমির পরিমাণ ০.১৫ শতকের কম। এদের বয়স হতে হবে ২০ থেকে ৫০ বছর বয়সী নারী VWB কার্যক্রমে অন্তর্ভুক্ত হবে। 
যেসকল পরিবার দৈনিক দিন মজুর হিসেবে জীবিকা নির্বাহ করে ও মাটির দেওয়াল-পাটকাঠি বা বাঁশে তৈরি ঘরে থাকে,  যে পরিবারে কিশোরী বা ১৫-১৮ বছর বয়সী মেয়ে, অটিজম-প্রতিবন্ধি সন্তান এবং বিদেশ থেকে প্রত্যাগত অভিবাসী নারীরা অগ্রাধিকার পাবে। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদকৃত উপজেলার পোভার্টি ম্যাপ অনুযায়ী উপজেলা ভিত্তিক উপকারভোগী নির্বাচন করা হবে। 

প্রতিমন্ত্রী ইন্দিরা আরো বলেন, দেশের ৬৪ জেলার ৪৯২ উপজেলায় সকল ইউনিয়ন ভিডব্লিউবি কার্যক্রম বাস্তবায়িত হবে। পৌরসভা ও সিটি কর্পোরশন এলাকায় VWB বাস্তবায়ন বা কার্ড প্রদান করা হবে না। VWB কার্যক্রম শুরু হওয়ার পর কোন ইউনিয়ন পৌরসভা/সিটি কর্পোরশনের অন্তর্ভুক্ত হলে উপকারভোগীদের চলমান খাদ্য সহায়তা ও প্রশিক্ষণ অব্যাহত থাকবে।

এসময়  উপস্থিত ছিলেন  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ হাসানুজ্জামান কল্লোল, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন ও অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়াহিদ্দুজামানসহ এটুআই ও বিশ্ব খাদ্য কর্মসূচির সূচির প্রতিনিধিবৃন্দ। 
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল