banglahour

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ১৫ নভেম্বর ২০২৩, বুধবার, ১:৫০ অপরাহ্ন

ফাইল ফটো

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বুধবার সন্ধ্যা ৭টায় ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (১৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে নির্বাচন কমিশনের মুখপাত্র ও সচিব মো. জাহাংগীর আলম নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আজ বুধবার বিকেল ৫টায় কমিশনের বৈঠক রয়েছে। বৈঠকের পর তফসিল ঘোষণা করবেন সিইসি। আর নির্বাচন হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল