banglahour

বিএনপির গণসমাবেশ, এবার ফরিদপুরে পরিবহন ধর্মঘট

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ১২:১৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৪ অপরাহ্ন

ফরিদপুর: খুলনা, রংপুর ও বরিশালে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় সমাবেশের মত ফরিদপুরেও বিএনপির গণসমাবেশের আগে ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদে।

বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের দাবি, মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধ না করা হলে ১১ নভেম্বর সকাল থেকে ১২ নভেম্বর রাত ৮টা পর্যন্ত সকল প্রকার পরিবহণ চলাচল বন্ধ রাখা হবে। 

তবে বিএনপি নেতারা বলছেন, গণসমাবেশে নেতাকর্মীদের জনস্রোত ঠেকাতে সরকারের ইন্ধনে পরিবহন ধর্মঘট ডেকেছে কতিপয় মালিক শ্রমিক নেতারা।

এ বিষয়ে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরীয়া স্বপন বলেন, বিগত বিএনপির সমাবেশগুলোতে আমরা এ নাটক দেখেছি। তবে কোনো ধর্মঘট ডেকে বিএনপির মহাসমাবেশ বন্ধ করা যাবে না। নেতাকর্মীরা যেভাবেই পারুক মহাসমাবেশে যোগ দেবে এবং সমাবেশকে সফল করবে।

উল্লেখ্য, দ্রব্যমূল্যের উর্ধগতি, ভোলা-নারায়গঞ্জ-যশোর ও মুন্সিগঞ্জে বিএনপি নেতাদের হত্যা, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্রপুনরুদ্ধার, আওয়ামী লীগের নৈরাজ্য, খুন-গুমের প্রতিবাদ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফরিদপুরে বিভাগীয় সমাবেশের ডাক দেয় বিএনপি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল