banglahour

শিমুল বিশ্বাসের ছেলে মিথুনের বাসায় গোয়েন্দা পুলিশের তল্লাশি

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ১৮ নভেম্বর ২০২৩, শনিবার, ১০:০৩ পূর্বাহ্ন

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের ছেলে তানভীর রহমান মিথুনের বাসায় তল্লাশি চালিয়েছে গোয়েন্দা পুলিশ।

শিমুল বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাতে ২.৪৫ মিনিটে এডরুক ঔষধ কোম্পানীর কর্মকর্তা আমার ছেলে তানভীর রহমান মিথুনের বাসায় ডিবির লোকজন তল্লাসী চালায়। এসময় আমার ছেলে বাসায় ছিলো না। ছেলের স্ত্রী আইরিনকে জিজ্ঞাসাবাদ করে গেছে। ডিবি পুলিশ এসে শিমুল বিশ্বাস কোথায় আছে এবং আমার ছেলে কোথায় আছে তা জানতে চায়।

তিনি জানান, দিনের বেলায় সাদা পোশাকের লোকজন কোন পরিচয় না দিয়ে আমার বাসার সিকিউরিটি গার্ডদের কাছে ছেলের বাসার নাম্বার জেনে যায়। সাদা পোশাকের অজ্ঞাত লোকদের আনাগোনার কথা জেনে আমার ছেলে তানভীর রহমান মিথুন নিরাপত্তার কথা বিবেচনা করে অনত্র চলে যায়।

শিমুল বিশ্বাস বলেন, পিতাকে না পেয়ে সন্তানকে, ভাইকে না পেয়ে ছোট ভাইকে এমনি জামাই, শশুর, কাজের লোক এবং ড্রাইভারকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার ঘটনায় পুরো সমাজব্যবস্থা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে।

তানভীর রহমান মিথুন রাজনৈতিক ও সাংগাঠনিক কোন কাজের সাথে জড়িত নয় বলে জানান তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল