banglahour

পাবনা-৪ আসনে আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন ডা.সাহেদ ইমরান

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ২০ নভেম্বর ২০২৩, সোমবার, ৬:২৮ অপরাহ্ন

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসন (ঈশ্বরদী-অটঘরিয়া) থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু পরিষদের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডা. সাহেদ ইমরান।

সোমবার (২০ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের নির্ধারিত বুথ থেকে ফরম সংগ্রহ করেন তিনি।

ছাত্রজীবন থেকেই  ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে ছাত্র রাজনীতি শুরু করা ডাঃ সাহেদ ইমরান রাজশাহী বিভাগ থেকে এমবিবিএস পাশ করে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। সাধারণ মানুষকে চিকিৎসা সেবা এবং দুর্যোগকালীন সহযোগিতা দিয়ে ইতিমধ্যেই ঈশ্বরদী-আটঘরিয়ার জনগণের কাছে জনপ্রিয় ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত। স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সদস্য ও আমরা শেখ হাসিনার সৈনিক (অনলাইন গ্রুপ) এর মডারেটর এবং বিএনপি-জামায়াত জোটের 'জ্বালাও-পোড়াও' এর প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে সভা, সমাবেশের সংগঠক।ডা.সাহেদ ইমরান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা সংস্থা "রশ্মির" প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের পরিচালক ও উপস্থাপক।

তিনি বলেন, তারুণ্যের প্রতিনিধি হিসেবে আওয়ামী লীগের ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করতে চাই। এবার মনোনয়ন পেলে আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এলাকার মানুষের সমর্থন পাবো বলে আশা করি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল