
(২ বছর আগে) ২৭ নভেম্বর ২০২৩, সোমবার, ১২:১২ অপরাহ্ন
ফাইল ফটো
ঢাকা: দেশে নির্বাচনের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, বিক্ষিপ্ত বোমাবাজি করে এটা বন্ধ করা যাবে না।স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের প্রয়োজনে কৌশলগত সিদ্ধান্ত।
সোমবার শহীদ ডা.আলম খান মিলন দিবসে ডা.মিলন চত্বরে শ্রদ্ধা নিবেদন করে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দিনটি উপলক্ষ্য শহীদ চত্বরে শ্রদ্ধা নিবেদন করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। শ্রদ্ধা জানানো হয় সহযোগী সংগঠনের পক্ষ থেকেও। পরে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নয়, অপকর্মের জন্য বিএনপিই সঙ্গী খুজে বেড়াচ্ছে।